Recent event
পদ্মা সেতু
পদ্মা সেতুতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৭

পদ্মা সেতুতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৭

পদ্মা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় এক বাসের হেল্পার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৭ থেকে ৮ জন যাত্রীও আহত হন। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য পদ্মা সেতুতে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।

সংস্কারের কথা বিএনপি সবার আগে বলেছে: মির্জা ফখরুল

সংস্কারের কথা বিএনপি সবার আগে বলেছে: মির্জা ফখরুল

সংস্কারের কথা বিএনপি সবার আগে বলেছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আজ (রোববার, ২৭ জুলাই) সকালে মহাখালী ব্র্যাক সেন্টারে ‘ফারাক্কা ব্যারেজ ও বাংলাদেশের সংকট—পদ্মা ব্যারেজ ও বাংলাদেশের সম্ভাবনা, ২য় পদ্মা সেতুর আবশ্যিকতা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন তিনি।

যশোরের তিন জংশনে থামে না আন্তঃনগর ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

যশোরের তিন জংশনে থামে না আন্তঃনগর ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল রুটের যাত্রীসেবার সুবিধার্থে যশোর জেলার জামদিয়া, পদ্মবিলা ও রূপদিয়া জংশন স্টেশন নির্মাণ করা হলেও সেখানকার যাত্রীদের কাজে আসছে না এসব স্টেশন। ঢাকা-খুলনা রুটের ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং ঢাকা-বেনাপোল রুটের ‘রূপসী বাংলা এক্সপ্রেস’—এই দুটি আন্তঃনগর ট্রেনই যশোরের এই তিনটি জংশনে যাত্রাবিরতি দেয় না। ফলে যাত্রীদের পড়তে হচ্ছে নিয়মিত ভোগান্তিতে। দ্রুত এসব জংশনে ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট স্টেশন মাস্টাররা জানান, ট্রেন যাত্রাবিরতির বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

মেগা প্রকল্প ঘিরেই চলেছে দুর্নীতি ও অর্থপাচার: সারজিস আলম

মেগা প্রকল্প ঘিরেই চলেছে দুর্নীতি ও অর্থপাচার: সারজিস আলম

পদ্মা সেতুর মতো মেগা অবকাঠামোকে সামনে রেখেই আওয়ামী লীগ কয়েক মেয়াদে ক্ষমতা ধরে রেখেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘এসব মেগা প্রকল্প ঘিরেই চলেছে দুর্নীতি ও অর্থপাচার।’

অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে ১৫ বছরে তলানিতে অর্থনীতি

অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে ১৫ বছরে তলানিতে অর্থনীতি

হাট বাজারের খরচে হিমশিম খাচ্ছেন স্বল্প ও সাধারণ আয়ের মানুষ। গত ১৫ বছরে আয় যে পরিমাণ না বেড়েছে তার চেয়ে খরচ বেড়েছে কয়েকগুণ। আর এর প্রধান কারণ হিসেবে অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নকে দায়ী করছেন বিশ্লেষকরা। শুধু সামষ্টিক অর্থনীতি নয়, আওয়ামী সরকারের আমলে সুবিধাভোগী সিদ্ধান্তে ব্যাংক ও শেয়ারবাজারের তারল্য এবং আস্থাও তলানিতে নেমেছে বলে জানিয়েছেন তারা।

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪৪ হাজার ও বঙ্গবন্ধু সেতুতে ৫৪ হাজার গাড়ি পার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪৪ হাজার ও বঙ্গবন্ধু সেতুতে ৫৪ হাজার গাড়ি পার

পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় (রাত ১২ টা পর্যন্ত) ৪৪ হাজার ৩৩টি গাড়ি পার হয়েছে। একই সময়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়েছে। দুই সেতু কর্তৃপক্ষের তথ্যে এটি জানা গেছে।

শরীয়তপুরে সেতু নির্মাণে  ধীরগতি, ৭ বছরেও শেষ হয়নি কাজ

শরীয়তপুরে সেতু নির্মাণে ধীরগতি, ৭ বছরেও শেষ হয়নি কাজ

শরীয়তপুরের নড়িয়ায় গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজে তৈরি হয়েছে ধীরগতি। ২০১৭ সালে শুরু হওয়া প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি। এতে সড়ক পথে বিচ্ছিন্ন হয়েছে নড়িয়া সঙ্গে ঢাকার যোগাযোগ। খেয়া পারাপারে দুর্ভোগে পড়ছেন এ পথে চলাচলকারীরা। উপজেলার অন্তত ১০টি হাট বাজারের ব্যবসা-বাণিজ্য ভেঙে পড়েছে।

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী কানাডা

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী কানাডা

কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল জে থপ্পিল বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছেন। আজ (রোববার, ১৯ মে) শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করেন তিনি।

একাধিক মেগা প্রকল্পে বদলে গেছে পটুয়াখালী

একাধিক মেগা প্রকল্পে বদলে গেছে পটুয়াখালী

দেড় দশকে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়নে পটুয়াখালী বদলে গেছে। এবার রপ্তানিমুখী প্রকল্প ইপিজেড নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রকল্প সম্পন্ন হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান হবে।

রেলকে সুস্থ করতে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছি : রেলমন্ত্রী

রেলকে সুস্থ করতে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছি : রেলমন্ত্রী

রেলকে সুস্থ করতে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। পঞ্চমবারের মতো আবারও চালু হতে যাচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন এবং এবার এটি চলবে পদ্মা সেতু দিয়ে। এই ট্রেনটি চালু হবে আগামী ১০ জুন।

ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটে জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন

ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটে জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন

ফরিদপুরের ভাঙ্গা-রাজবাড়ী-ঢাকা রুটে দুইটি কমিউটার ট্রেন চালু হয়েছে। আজ (শনিবার, ৪ মে) সকাল ১১টার দিকে মাদারীপুরের শিবচর স্টেশনে এই ট্রেন দুটির উদ্বোধন করেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

তীব্র তাপপ্রবাহে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

তীব্র তাপপ্রবাহে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

তীব্র তাপপ্রবাহে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ এপ্রিল) গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভায় এ আহ্বান জানান তিনি।